সি প্রোগ্রামিং – লেকচার ১

সি প্রোগ্রামিং – লেকচার ১: সি প্রোগ্রামিং ,কম্পিউটার প্রোগ্রামিং এবং IDE(Integrated Development Environment)

সি প্রোগ্রামিং কি?
সি একটি প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স- অপারেটিং সিস্টেম এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়।  সি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যেকোন অপাররেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়। আপনি যদি সি প্রোগ্রামিং শেখার মনস্থির করে থাকেন তবে আপনার জন্য আমি আমার ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরলাম।আপনি এখানে প্রোগ্রামিং শিখতে এসেছেন তাই ধরে নিলাম কম্পিউটারের ফান্ডামেন্টাল ধারণা আপনার আছে। যদি না থাকে তবে আগে ফান্ডামেন্টাল নলেজ অর্জন করুন। কথাটা বলার পেছনে একটা কারণ আছে। প্রোগ্রামিং শেখার জন্য গুটি কয়েক জিনিস পারা দরকার যেমন: সফটওয়্যাল ইন্সটলেশান, ডাউনলোড। এগুলো করতেই যদি আপনাকে অন্যের কাছে হেল্প চাইতে হয় তবে সেটা ভাল কথা নয়।


আপনি সি ল্যাঙ্গুয়েজ শিখতে চান। বেশ ভাল কথা! তারজন্য আপনি নিচের কাজগুলো করতে পারেন:

(ক) ইংরেজিতে নাজুক হলে/বাংলায় শিখতে চাইলে:

(১) আপনি ইংরেজিতে নাজুক হলে যেটা করলে সবচেয়ে ভাল হয় সেটা হল জাকির হোসাইন ভাইয়ের সি প্রোগ্রামিং বইটা সংগ্রহ করে পড়তে শুরু করে দেয়া। সি প্রোগ্রামিং শেখার জন্য বাংলা ভাষায় এর চেয়ে ভাল বই আর হয় না। সবকিছু খুব সহজ আর সুবোধ্য করে উপস্থাপন করেছেন জাকির ভাই। আর একান্তভাবে বইটি যদি কিনতে নাই বা চান, তাহলে বইয়ের অনেক অংশ জাকির ভাইয়ের ব্লগ থেকে বিনামূল্যে পড়তে পারেন।

(২) এছাড়া সি ল্যাঙ্গুয়েজ নিয়ে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগামিং নামক ভাল একটা বাংলা বই আছে। এটাতেও সবকিছু বেশ সুবোধ্য ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটি অনলাইনে পড়ুন এখান থেকে।

(খ) ইংরেজিতে ভাল বুঝলে অথবা পড়তে পছন্দ করলে:

কিছু ইংরেজি বই-পুস্তকের নাম দিচ্ছি। আশা করি কাজে লাগবে।

(১) বইয়ের নাম: C Programming: A Modern Approach (2nd Edition)

লেখক: K. N. King

রিভিউ: সি প্রোগ্রামিং শেখার জন্য সহজ, স্বাভাবিক ও সাবলীল ভাষায় লেখা একটা বই।

(২) বইয়ের নাম: Let Us C (5th Edition)

লেখক: Yashwant Kanetkar

রিভিউ: প্রথমটার পর এটা আমার হট ফেভারিট। এটাও বিগিনারদের জন্য লেখা সেরা বইগুলোর একটা।

(৩) বইয়ের নাম: Teach Yourself C (3rd Edition)

লেখক: Herbert Schildt

রিভিউ: এটাও বেশ ভাল একটা বই। আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এটা এখন পাঠ্যবই হিসেবে পড়ানো হয়।

(৪) বইয়ের নাম: Programming in ANSI C (Seventh Edition)

লেখক: E. Balagurusamy

রিভিউ: এই বইটা এক সময় আমি নিজেও ফলো করেছিলাম। কিন্তু তারপরও এটাকে চারে দেয়ার কারণ হল, বইয়ের সপ্তম সংস্করণ আমাদের দেশে (আমার দেখা মতে) অ্যাভেইল্যাবল নয়। আর যেটা পাওয়া যায় সেটা বেশ পুরাতন সংস্করণ।

(৫) বইয়ের নাম: C The Complete Reference (4th Edition)

লেখক: Herbert Schildt

রিভিউ: হার্বার্ট শীল্ডের বইয়ের নাম শোনে নাই এমন প্রোগ্রামার পাওয়া যাবে না। এই বইটা বেশ ভাল, তবে বিগিনারদের জন্য তেমন নয়। রেফারেন্স হিসেবে বিশেষত সি এর এডভান্স লেভেলের প্রোগ্রামিং শেখার জন্য বেশ ভাল বই একটা।
অনেক রিসোর্সই তো দিলাম আপনাকে। আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে, অন্ততপক্ষে ট্রাকে উঠে যেতে পারবেন। আর হ্যাঁ, নিয়মিত প্রাকটিস করতে কিন্তু ভুলবেন না। মোটামুটি সবকিছু আপনার আয়ত্তে এসে গেলে বিভিন্ন ওজের সমস্যাগুলো সলভ করা শুরু করুন।

আর ছোটখাট যেসব সমস্যা হবে তার জন্য আমি তো রয়েছেই আপনাদের পাশে। হ্যাপি কোডিং!!!

কম্পিউটার প্রোগ্রামিং কি?

কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে CPU কে দেয়া একটা নির্দিষ্ট Instruction sequence. কম্পিউটার নিজে থেকে কোন কাজ করতে পারে না। কোন কাজের পর কোন কাজ করবে সেগুলো একটার পর একটা প্রোগ্রামে বলে দেয়া হয়। কম্পিউটার প্রোগ্রম কে আমরা রান্নার সাথে তুলনা করতে পারি।  আর CPU হচ্ছে রাঁধুনি। একজন রাঁধুনি এই বইয়ের বিভিন্ন প্রোগ্রাম দেখে বিভিন্ন জিনিস রান্না করতে পারবেন। যেমন আমরা যদি রাঁধুনিকে বলি কাচ্চি বিরিয়ানি রান্না করতে তাহলে সে প্রথমে কাচ্চি বিরিয়ানি প্রোগ্রামটা রান করবে। এই প্রোগ্রামে বলে দেয়া আছে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হবে। প্রথমে মাংস ধুয়ে লবন মেখে ৩০ মিনিট রাখতে হবে। তারপর পেয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে ঠান্ডা হখে গুড়ো করতে হবে। এভাবে নয়টা ইন্সট্রাকশন পরপর দেয়া আছে। যখন একজন রাঁধুনি একটার পর একটা এই Instruction গুলো অনুযায়ী কাজ করে যাবে শেষে দেখা যাবে আউটপুট হিসাবে আমরা কাচ্চি বিরিয়ানি পাব। যদি ইন্সট্রাকশন গুলোতে কোন ভুল (আমরা যেটাকে বলব bug) খাকে তাহলে উল্টাপাল্টা রেজাল্ট পাব। ধরা যাক আমাদের রাঁধুনি শুধু ম্যান্ডারিন (চাইনিজ) ভাষা জানে, তাহলে হয় তাকে ম্যান্ডারিন ভাষায় ইন্সট্রাকশন দিতে হবে, নাহয় একজন দোভাষী অনুবাদক লাগবে (যেটাকে আমরা Compiler বলি)।

কম্পিউটারকে দিয়ে আমরা একইভাবে কোন একটা কাজ করাতে পারি। তার জন্য একটার পর একটা ইন্সট্রাকশন লিখে দিতে হবে। এই ইন্সট্রাকশন লিখে দেয়ার প্রক্রিয়াটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং।

IDE(Integrated Development Environment) :
কম্পিউটার প্রোগামিং এর জন্য আমরা C ল্যাংগুয়েজ ব্যবহার করব। কম্পাইলার হিসাবে আপনারা  IDE(Integrated Development Environment) টা ব্যবহার করতে পারেন প্রাথমিকভাবে।প্রতি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আইডিই রয়েছে । আবার একটা আইডিইতে একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লেখা  যায়। সি প্রোগ্রামিং লেখা জন্য একটা দারুন আইডিই হচ্ছে কোডব্লকস (codeBlocks) ; আমরা সি কোড লেখা ও কম্পাইল করার জন্য কোডব্লক আইডিই ব্যবহার করব।
কোডব্লক ডাউনলোড করতে চাইলে -www.codeblocks.org/downloads  ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে। ডাউনলোড করার সময় mingw-সহ ডাউনলোড করার ব্যাপারটা খেয়াল রাখতে হবে।  mingw হচ্ছে কম্পাইলার । কম্পাইলারসহ  কোডব্লকস ডাউনলোড না করলে আপনি আপনার প্রোগ্রাম রান করতে পারবেন না। codeblocks-xx.0xmingw-setup.exe রকম ফাইলটা ডাউনলোড করতে হবে ।

1 comment:

  1. আসসালামু আলাইকুম।
    আমি কোডব্লকস ইনস্টল করার পর প্রথম প্রোগ্রাম রান করলাম "Bismillah"। এখন অন্য যে প্রোগ্রামই রান করিনা কেন আউটপুট Bismillah আসতেছে। আনইন্সটল করে আবার ইনস্টল করেছি। এক্ষেত্রেও প্রথমে যেটা রান করতেছি সেটাই বারবার দেখায়।
    সমাধান দিয়ে উপকৃত করবেন প্লিজ।

    ReplyDelete

Theme images by luoman. Powered by Blogger.