কন্ট্রোল স্টেটমেন্ট :লেকচার- ৭

কন্ট্রোল স্টেটমেন্ট :

কন্ট্রোল স্টেটমেন্টগুলো হচ্ছে -
                                         1.if statement
                                         2.if-else statement
                                         3.while-statement
                                         4.do-while statement
                                         5.for statement ইত্যাদি

এগুলো জেনে আমরা সত্যিকারের প্রোগ্রামিং জগতে প্রবেশ করতে যাচ্ছি। যিনি যত সহজে কন্ট্রোল স্টেটমেন্টগুলো দিয়ে নিজের লজিকগুলো কোড পরিণত করতে পারবেন, তিনি প্রোগ্রামিং তত ভালো করতে পারবেন।

if statement:
প্রথমে নীচের বাক্যটা দেখা যাক
               if it is not raining , we will go to school
এখানে দ্বিতীয় অংশের কাজ প্রথম অংশের উপর নির্ভরশীল । যদি প্রথম অংশটা সত্য হয় (অর্থ্যাৎ যদি বৃষ্টি না হয়) তাহলে দ্বিতীয় অংশটা বাস্তবায়ন হবে। কিন্তু যদি প্রথম  অংশটা মিথ্যা হয় (অর্থ্যাৎ যদি বৃষ্টি হয়) তাহলে  দ্বিতীয় অংশের কাজ হবে না। অর্থ্যাৎ এখানে  বৃষ্টি  হওয়া না হওয়ার উপর স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সি প্রোগ্রামে if কে ব্যবহারের ধারণাটা  অনেকটা এরকমই



এখানে if প্রথমে testExpression-কে মূল্যায়ন করে। testExpression যদি True(শূন্য না) হয় তাহলে if ব্লকের মধ্যে অবস্থিত স্টেটমেন্ট/স্টেটমেন্টসমূহ সম্পাদিত হবে।testExpression যদি False(শূন্য) হয় তাহলে if ব্লকের মধ্যে অবস্থিত স্টেটমেন্ট/স্টেটমেন্টসমূহ এড়িয়ে যাবে।

if স্টেটমেন্টের ফ্লোচার্ট:


উদাহরনঃ সি if স্টেটমেন্ট

//ইউজার পজিটিভ নাম্বার ইনপুট দিলে তা স্ক্রিনে প্রদর্শন করানোর জন্য প্রোগ্রাম।
//ইউজার নেগেটিভ নাম্বার ইনপুট দিলে স্ক্রিনে প্রদর্শিত হবে না।
#include <stdio.h>
int main()
{
    int testNumber;

    printf("Enter an unsigned integer: ");
    scanf("%d", &testNumber);

    //testNumber এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে Test এক্সপ্রেশন True হবে। 
    if (testNumber > 0)
    {
        printf("You have entered %d.\n",testNumber);
    }

    printf("The if statement is easy in C programming.");

    return 0;
}

আউটপুট ১
Enter an unsigned integer: 5
You entered 5.
The if statement is easy in C programming.
ইউজার যখন 5 প্রবেশ করায় তখন টেস্ট এক্সপ্রেশন (testNumber > 0) True হয়। সুতরাং আপনার প্রবেশ করানো 5 প্রদর্শিত হবে।

আউটপুট ২
Enter an integer: -6
The if statement is easy in C programming.

ইউজার যখন -6 প্রবেশ করায় তখন টেস্ট এক্সপ্রেশন (testNumber < 0) False হয়। সুতরাং কম্পাইলার if এর ভেতরের স্টেটমেন্টকে এড়িয়ে যায়।
if স্টেটমেন্ট ভালভাবে বুঝার জন্য নিন্মে আরো একটি উদাহরণ দেওয়া হলোঃ

#include <stdio.h>

int main ()
{
    int i;

    /* ইহা সব সময়ই সত্য*/
    if (1) {
        printf ("This should be printed.\n");
    }
    /* ইহা কখনোই সত্য না */
    if (0) {
        printf ("This should not be printed.\n");
    }
    /* আমরা  "else" ও ব্যবহার করতে পারি */
    if (0) {
        printf ("This should not be printed.\n");
    }
    else {
        printf ("This 'else' part should be printed\n");
    }

    i = 1;

    /* যখন একটি মাত্র স্টেটমেন্ট থাকে তখন কেউ ইচ্ছা করলে { এবং } ব্যবহার না করলেও পারে।  */

    if (i == 1){
       printf ("This is a branch without the braces { and }.\n");
       } 
       

    /* সমান(=) চিহ্নের ব্যাপারে সতর্ক থাকুন? */

    if (i = 100){
       printf ("Beware of equals signs in if statements.\n");
       }
       

    return 0;
}

আউটপুট

This should be printed.
This 'else' part should be printed.
This is a branch without the braces { and }.
Beware of equals signs in if statements.



No comments

Theme images by luoman. Powered by Blogger.