Break Statement: লেকচার - ৮
Break Statement:
লুপের সাধারণ ফ্লো(flow) কে বন্ধ করে দেওয়ার জন্য প্রোগ্রামিং এ break স্টেটমেন্ট ব্যবহৃত হয়। Break স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রামিং এর বিভিন্ন লুপকে তাৎক্ষনিক বন্ধ করে দেয়া শিখবেন।মাঝে মাঝে টেষ্ট এক্সপ্রেশনকে চেক করা ছাড়াই লুপকে তাৎক্ষনিক বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে break স্টেটমেন্ট ব্যবহৃত হয়। সি প্রোগ্রাম break স্টেটমেন্টের সাক্ষাৎ পাওয়া মাত্রই ব্রেক স্টেটমেন্ট for, while এবং do...while লুপকে তাৎক্ষনিক খতম করে ফেলে। সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত স্টেটমেন্ট যেমন-if...else স্টেটমেন্টে break স্টেটমেন্ট ব্যবহৃত হয়।ব্রেক স্টেটমেন্টের সিনট্যাক্স
break;
ব্রেক স্টেটমেন্টের ফ্লোচার্ট
ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে?
1. while and if মধ্যে break ব্যবহার
while(test Expression)
{
//codes
if(Condition for break)
{
break;
}
//codes
}
2. For and if মধ্যে break ব্যবহার
for(init; condition; update)
{
//codes
if(Condition for break)
{
break;
}
//codes
}
উদাহরন ১: Break statement
#include <stdio.h>
#include <conio.h>
int main()
{
int i=1;//লোকাল ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়েছে।
//1 থেকে 10 পর্যন্ত লুপ শুরু হবে
for(i=1;i<=10;i++)
{
printf("%d \n",i);
if(i==7){
// i এর ভ্যালু 7 এর সমান হলে লুপ থেমে যাবে
break;
}
}// for লুপের শেষ
return 0;
}
আউটপুট
1
2
3
4
5
6
7
উদাহরন ২:Break statement
//সর্বোচ্চ ১৫ টি সংখ্যাকে যোগ করার জন্য প্রোগ্রাম
//ইউজার ধনাত্মক সংখ্যা প্রবেশ করানো পর্যন্ত যোগফল নির্ণয় হতে থাকে।
# include <stdio.h>
int main()
{
int i;
double number, sum = 0.0;
for(i=1; i <= 15; ++i)
{
printf("Enter a number%d: ",i);
scanf("%lf",&number);
// ইউজার ঋণাত্মক সংখ্যা প্রবেশ করানো মাত্রই লুপ শেষ হয়ে যায়।
if(number < 0.0)
{
break;
}
sum += number; // sum = sum + number;
}
printf("Sum = %.2lf",sum);
return 0;
}
আউটপুট
Enter a number1: 5
Enter a number2: 5.7
Enter a number3: 10
Enter a number4: 8.4
Enter a number5: 2.5
Enter a number6: -5
Sum = 31.5
উপরের প্রোগ্রাম সর্বোচ্চ ১৫ টি সংখ্যার যোগফল নির্ণয় করে। কিন্তু ৬ নাম্বার ইনপুটে break স্টেটমেন্টের সাক্ষাৎ মেলায় সঙ্গে সঙ্গেই for লুপের সমাপ্তি ঘটেছে

No comments